নলগড়া পঞ্চায়েতে ভাজপা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা - The News Lion

নলগড়া পঞ্চায়েতে ভাজপা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা

 


দি নিউজ লায়নঃ  কুলতলির নলগড়া পঞ্চায়েতে ভাজপা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা। কুলতলির নলগড়া পঞ্চায়েতে বিজেপির উপপ্রধানের প্রতি অনাস্থা আনল পঞ্চায়েতের ১৬ জন সদস্য। পাশাপাশি সোমবার দুপুরে নতুন পঞ্চায়েত প্রধান মনোনীত হলেন সুশীলা মণ্ডল। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন উপপ্রধান নির্বাচিত করা বলে জানান কুলতলির বিধায়ক গনেশ মণ্ডল। 


এর ফলে সিপিএম-বিজেপি মিলিত নলগড়া পঞ্চায়েত তৃণমূলের হাতে চলে আসবে। জানা গিয়েছে, এই পঞ্চায়েতে মোট ১৯টি আসন। তৃণমূল ৭, সিপিএম ৭, নির্দল ১, বিজেপি ৪ টি। এদিন বিজেপির উপপ্রধান রঞ্জিত পুরকাইতের কাজের প্রতি ক্ষোভ দেখিয়ে অনাস্থা আনে ১৬ জন সদস্য।


 আর সিপিএমের প্রধান পদ থেকে রিজিয়া সরদার পদত্যাগ করায় নতুন প্রধান নির্বাচন করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি এই পঞ্চায়েতে বিজেপির উপ-প্রধানের কাজে কেউই খুশি ছিলেন না এমনকি ওর দলের নির্বাচিত সদস্যরা ওর বিপক্ষে ছিলেন তাই একপ্রকার উপপ্রধান পথ থেকে অপসারণ নিশ্চিত ছিল এবার আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে এবং একেবারে নিশ্চিতভাবেই বলা যায় অনাস্থা প্রস্তাবের হচ্ছে বিজেপি উপ-প্রধানের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.